Inform your doctor of all concurrent prescription and over-the-counter medications to avoid adverse interactions.
লেবেল অনুযায়ী অনেক ওষুধই শর্করা কমার ঝুঁকি বা ইনসুলিনের কার্যকারিতা বদলায়। হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ায়: অন্য ডায়াবেটিসের ওষুধ, ACE inhibitor, ARB, Fluoxetine, MAO inhibitor, Salicylate, Sulfonamide অ্যান্টিবায়োটিক ইত্যাদি। কার্যকারিতা কমাতে পারে: কর্টিকোস্টেরয়েড, মূত্রবর্ধক, ইস্ট্রোজেন/জন্মনিয়ন্ত্রণ বড়ি, থাইরয়েড হরমোন, Niacin, Danazol, Sympathomimetic ওষুধ ইত্যাদি। Alcohol, Beta-blocker, Clonidine ও Lithium কখনো বাড়াতে কখনো কমাতে পারে; Beta-blocker জাতীয় ওষুধ হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ ঢেকে দিতে পারে। Thiazolidinedione (TZD)-এর সাথে একসাথে নিলে শরীরে পানি জমে হার্ট ফেইলিওর হতে পারে — এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসক ডোজ কমানো/বন্ধ বিবেচনা করেন।